Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

admin • 27 May 2025, 11:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে সৌদিতে জিলহজ মাস শুরু। দেশটিতে আগামী ৫ জুন হজ পালন হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

 

মঙ্গলবার (২৭ মে) এই খবর জানিয়েছে গালফ নিউজ।

 

প্রতিবেদনে বলা হয়, দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা গিয়েছে।

 

৬ জুন শুধু সৌদি আরবেই নয়, ইন্দোনেশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে ঈদুল আজহা উদযাপন করা হবে।এছাড়া, মালয়েশিয়া, ব্রুনাইতে ৭ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।