Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সৌদি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

admin • 02 Jul 2024, 07:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সৌদি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ক্ষেত্রে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ-সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে। সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রফতানিতে আরো স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে অভাবনীয় উন্নয়ন-অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছেন, সৌদি সরকার এর ভূয়সী প্রশংসা করেছে।

 

তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান ব্যাপক ও গুরুত্বপূর্ণ। এ সময় তিনি প্রবাসীদের জন্য রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা, অনলাইন অফশোর ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় হিসাব রক্ষণাবেক্ষণ, সর্বজনীন পেনশন সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে খণ বিতরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

প্রবাসীদের স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক ও তৎপর থাকা এবং দূতাবাসের কনস্যুলার সেবার মান উন্নয়নে দিকনির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।