পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করেছেন ৭৮,কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সদস্য আফজাল হোসেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত ফেসবুক পোষ্টে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেন
ফেসবুক থেকে স্কীনশর্ট নেওয়া ।
তিনি তার পোষ্টে লিখেছেন ,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সৌদি আরব থেকে আগত খেজুর বিতরণ নিয়ে কুষ্টিয়া-৪ নির্বাচনী এলাকার অনেক সচেতন নাগরিক বিভিন্ন মাধ্যমে জানতে চাচ্ছেন। আপনাদের এই সচেতনতা ও জবাবদিহিতা দাবি করার মানসিকতাকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।
সকলকে অবগত করছি যে, সৌদি আরব থেকে বরাদ্দকৃত খেজুরের উপবরাদ্দ এখনো আমাদের কাছে পৌঁছেনি। খেজুর প্রাপ্ত হওয়া মাত্রই প্রশাসনের মাধ্যমে কুষ্টিয়া-৪ নির্বাচনী এলাকার প্রকৃত প্রাপ্য মানুষের মাঝে বৈষম্যহীন ও সুষমভাবে বণ্টন করা হবে, ইনশাআল্লাহ।
আমি বিশ্বাস করি—জনপ্রতিনিধি মানেই জনগণের কাছে জবাবদিহিতা।
আপনাদের নাগরিক অধিকার নিয়ে সোচ্চার থাকার এই চর্চা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা রইল। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।





