Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশীর পরিচয় মিলেছে

admin • 28 Mar 2023, 10:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশীর পরিচয় মিলেছে

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। গত সোমবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

এ সময় ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। বাসটিতে আগুন ধরে যায়। এতে ২৪ জন ওমরাহ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন।

নিহতরা হলেন:-(১) শহিদুল ইসলাম পিতাঃ মোঃ শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী। (২) মামুন মিয়া পিতাঃ আব্দুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা। (৩) মোহাম্মদ হেলাল, নোয়াখালী।( ৪) সবুজ হোসাইন, লক্ষ্মীপুর। (৫) রাসেল মোল্লা, মুরাদনগর কুমিল্লা।

(৬) মোঃ আসিফ, মহেশখালী কক্সবাজার। (৭) মোঃ ইমাম হোসাইন রনি পিতাঃ আব্দুল লতিফ, টঙ্গী, গাজীপুর। (৮)  রুক মিয়া পিতাঃ কালু মিয়া, চাঁদপুর।

 

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

https://twitter.com/i/status/1640486827713867778

টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছ। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

 

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।