Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সৌদি আরবে বাস দুর্ঘটনা: আহত ১৮ বাংলাদেশি হাসপাতালে

admin • 28 Mar 2023, 09:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সৌদি আরবে বাস দুর্ঘটনা: আহত ১৮ বাংলাদেশি হাসপাতালে

সৌদি আরবে একটি বাস দুর্ঘটনা ১৮ বাংলাদেশি হয়েছেন। তাদের সৌদির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেটিকে ৪৭ যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫ জন। দুর্ঘটনার তাদের মধ্যে ১৮ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২ জন। তিনজন শনাক্ত হয়েছেন; কিন্তু তারা বাংলাদেশি নন। আহতদের দেখভালের দায়িত্বে আছে সৌদি আরবের বাংলাদেশ মিশন

 

এর আগে খালিজ টাইমসের এক প্রতিবেদনে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনা পড়ে কয়েকজন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন বলে প্রতিবেদনে প্রকাশ করে।

 

গতকাল সোমবার (২৭ মার্চ) বাসটি একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে সেটি উল্টে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

 

সৌদি আরব কর্তৃপক্ষ এখনও হতাহতদের পরিচয় প্রকাশ করেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।