কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম ইউসুফ, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্য তোফাজ্জেল হোসেন মাষ্টার, শহিদুল ইসলাম মাষ্টারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





