Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

admin • 21 Nov 2024, 06:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

অন্যদিকে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন বেগম খালেদা জিয়া। সেখানে সাক্ষাৎ হলে একে অপরের সঙ্গে কুশল বিমিনয় করেন তারা।

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেছেন বেগম খালেদা জিয়া।

 

এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি।

 

ফলে, প্রায় ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া। আর সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। তার আগে ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তার সেনানিবাসস্থ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।