Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লু`র বৈঠক

admin • 14 May 2024, 08:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লু`র বৈঠক

ঢাকায় নেমেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় যান ডোনাল্ড লু। সেখানেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সফররত মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু।

বৈঠকে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, জলবায়ু বিষয়ক তরুণ নেতা সোহানুর রহমান সোহান ও মানবাধিকার কর্মী নূর খান। তারা জানান- গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাও প্রাধান্য পেয়েছে সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লু'র আলোচনায়।

এর আগে তিন দিনের সফরে মঙ্গলবার (১৪ মে) সকালে ঢাকা পৌঁছান মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

গত সাত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঢাকায় ডোনাল্ড লু'র প্রথম সফর এটি। সফরে তিনি ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন।

জানা গেছে, আজ রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল ডোনাল্ড লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।