Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সুপ্রিম কোর্টের নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

admin • 08 Aug 2024, 05:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অ্যাটর্নি জেনারেল হিসেবে তাকে নিয়োগ দেন।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।’

 

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আসাদুজ্জামান।

 

২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।