Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি রফিকুর রহমান আর নেই

admin • 03 Jun 2024, 12:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি রফিকুর রহমান আর নেই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর রফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৩ জুন) ভোর ৬টা ১৯ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৯৭ বছর। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মুহাম্মদ সাইফুর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ডক্টর রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রফিকুর রহমান ১৯৫৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৮০ থেকে ১৯৮১ ও ১৯৯১ থেকে ১৯৯২ সেশনে দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।