Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সীমান্তে ধান খেতে এসে প্রাণ হারাল ভারতীয় বন্যহাতি

admin • 19 Nov 2022, 01:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সীমান্তে ধান খেতে এসে প্রাণ হারাল ভারতীয় বন্যহাতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়া গ্রামে একটি ভারতীয় বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা সীমান্তের ১১৮৩-১ এস নম্বর পিলারের পূর্বপাশে মনসুর আলীর ধানের জমিতে বন্যহাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের দাবি, হাতিটি ধান খেয়ে পেট ফুলে মারা গেছে।

   

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন হাতির দল ঢুকছে বেদগড়া হাতিবান্দা দিয়ে। একসঙ্গে ৩০/৪০টি হাতি ঢুকে পড়ে। জমিতে ধানগুলো পেকেছে। এখন কাটার সময় হয়েছে। কিন্তু প্রায়ই হাতির দল হানা দেয়। তখন আর কৃষকরা জমিতে আসতে পারেন না। বেশ কয়েকদিন আগে এক কৃষক মারা গেছেন হাতির আক্রমণে।

   

প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আটটি হাতির একটি পাল ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে। পরে তারা (কৃষকরা) বন্যহাতি দেখে বাড়িতে চলে আসেন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ধান ক্ষেতে একটি বন্যহাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গ্রামের মানুষ বনবিভাগকে বিষয়টি জানিয়েছেন।

   

এদিকে হাতির তাণ্ডবে এখনও ধান কাটতে পারছেন না কৃষকরা। একদিকে ধানের চিন্তা, অন্যদিকে হাতির ভয়, ফলে আতঙ্কে-শঙ্কায় দিন কাটছে তাদের। এভাবে চললে তারা একটি ধানও বাড়িতে নিতে পারবেন না। তাই তাদের দাবি, সরকার যেন এ সমস্যা সমাধানে কার্যকর পদপে নেয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, সীমানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রয়েছেন। থানা থেকেও পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রাণিসম্পদ ও বনবিভাগকে জানানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।