Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিলেটে ভূমিকম্প অনুভূত

admin • 10 Feb 2026, 06:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিলেটে ভূমিকম্প অনুভূত
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ড ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে।   ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।