Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

admin • 18 Feb 2023, 09:07 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

 

এর আগে, শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ তথ্য জানায়।

 

জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা সানা হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরোপড়ুন:পাকিস্তানে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলা, জঙ্গিসহ নিহত ৯

হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হাসপাতালে নেওয়া নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

   

বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে আইএস। তবে এ হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি।

সুত্র: আল-জাজিরা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।