Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

admin • 21 Oct 2025, 02:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীর্ঘ চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সামনে সুযোগ প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ নিশ্চিত করতে, অন্যদিকে সিরিজে ফিরতে মরিয়া ক্যারিবীয়রা।

২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠেও সেই সাফল্যের পুনরাবৃত্তির সুযোগ দেখছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রথম ওয়ানডেতে মাত্র ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ছাড়া কেউই উইকেটে থিতু হতে পারেননি। যদিও অনেকে মিরপুরের উইকেটকে দায়ী করছেন, তবে ক্যারিবীয় ক্রিকেটারদের পক্ষ থেকে পিচ নিয়ে কোনো অভিযোগ নেই।

এদিকে, সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডের একাদশে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদের জায়াগায় দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। 

বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান, সৌম্য সরকার,নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন,রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।