Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

সিয়ামকে আইনজীবী হিসেবে কাজের পরামর্শ প্রধানমন্ত্রীর

admin • 10 Mar 2023, 02:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিয়ামকে আইনজীবী হিসেবে কাজের পরামর্শ প্রধানমন্ত্রীর

দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

   

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে নায়কের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মঞ্চে বেশ কিছুক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সিয়াম, যা উপস্থিত দর্শকদের নজর কাড়ে।

   

পুরস্কার গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিয়াম জানান, ‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, তুমি বারের এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করো। তোমাকে আইনজীবি হিসেবেও দেখতে চাই। উত্তরে আমি তাকে বললাম, সবকিছু ঠিকঠাক করে আপনাকে জানাচ্ছি।’

   

এদিকে সোশ্যাল মিডিয়ায় পুরস্কার গ্রহণের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিয়াম। সামনে ভালো ভালো কাজ করে যেতে চান তিনি। দিনশেষে দর্শকের ভালোবাসাই তার চলার শক্তি। এজন্য সবার কাছে দোয়া চান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।