Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ,দগ্ধ ৫

admin • 14 Oct 2023, 11:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ,দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের পাঁচজন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।