Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ওবায়দুল কাদের

Mohiuddin Ahmad Tanveer • 01 Mar 2023, 11:15 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ওবায়দুল কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৪ ফ্লাইটযোগে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে মন্ত্রী আগামী ৩ মার্চ ঢাকায় ফিরবেন।

 

উল্লেখ্য, গত ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন ওবায়দুল কাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।