Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সালাদে মানুষের আঙুল, রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা

admin • 29 Nov 2023, 05:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সালাদে মানুষের আঙুল, রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা

সালাদের ভেতর মানুষের আঙুল পাওয়ায় একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে।

অ্যালিসন কোজি নামের ওই নারী তাঁর মামলার অভিযোগে বলেন, নিউ ইয়র্কের মাউন্ট কিসকোতে চপ্ট নামের একটি রেস্টুরেন্টে সালাদ খাওয়ার সময় তিনি মানুষের আঙুল চিবিয়ে খান। ওই খাবারটি তিনি চলতি বছরের ৭ এপ্রিল খেয়েছিলেন।

 

মামলায় বলা হয় , রেস্টুরেন্টের ম্যানেজার দুর্ঘটনাবশত তাঁর তর্জনীর কিছু অংশ কেটে ফেলে। সেটি সালাদের সঙ্গে মিশে যায়। দুর্ঘটনার পর রেস্টুরেন্টের ম্যানেজারকে হাসপাতালে নেওয়া হলেও ওই সালাদ কোজিকে খেতে দেওয়া হয়।

কোজি জানান, ওই সালাদ খাওয়ার পর তার দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব দেখা দেয়া। এছাড়া প্যানিক অ্যাটাক, মাইগ্রেন এবং ঘাড়ের রোগেও ভোগেন এই মার্কিন নারী।

 

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিযুক্ত রেস্টুরেন্টকে ৯০০ ডলার জরিমানা করেছে দ্য ওয়েস্টচেস্টার কান্ট্রির স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।