Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সারাদেশে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির

admin • 04 Dec 2023, 05:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সারাদেশে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের পাঠানো ৪৭ ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

 

সোমবার (৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসির পক্ষ থেকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একইস্থানে ৬ মাসের বেশি আছেন এমন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক বছরের বেশি আছেন এমন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

 

সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ পাঠায়। ওই সুপারিশের অনুমোদন করেছে ইসি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন এলাকার ৪৭ জন ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আর ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে। এ ছাড়া ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।