Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সারাদেশে আ.লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা মঙ্গলবার

admin • 15 Jul 2023, 08:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সারাদেশে আ.লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা মঙ্গলবার

বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং

বুধবার (১৯ জুলাই) রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১৫জুলাই) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।