Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সামনের নির্বাচন হবে গণতন্ত্রের নির্বাচন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

admin • 21 Aug 2023, 08:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সামনের নির্বাচন হবে গণতন্ত্রের নির্বাচন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে যত উন্নয়ন অগ্রগতি তার সাহসের জায়গাটাই বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেছেন। ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের পরও ষড়যন্ত্র থেমে যায়নি বলে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার বিদ্যুৎ ভবনে জাতীয় শোক দিবসের উপর এক আলোচনায় তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বৈরাচারী বিএনপি জামায়াত জোট তাণ্ডব করে গেছে সরকারি দলে থেকে, বিরোধীদল থেকে, এমনকি বিরোধী দল থেকে বেরিয়ে গিয়েও।

আগামী নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করলেও সামনের নির্বাচন গণতন্ত্রের নির্বাচন হবে।

তিনি আরও বলেন, অপারেশন ক্লিন হার্টের সময় আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগ নেতাদের উপর হামলা করেছে। বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে না পেরে কর্মীদের উপরে নির্যাতন চালিয়েছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।