Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

admin • 17 Oct 2024, 10:11 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেয়া হয়। আতিকের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত।

 

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। ৫ আগস্টের পর থেকে আতিকুল ইসলামও আত্মগোপনে ছিলেন।

 

শেখ হাসিনার সরকারের পতনের পর তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সারা দেশে অসংখ্য হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-গণহত্যাসহ দেশের অন্যান্য আদালতে শতাধিক হত্যা মামলা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ঢাকা উত্তর সিটির দায়িত্বে ছিলেন আতিকুল ইসলাম। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ আগস্ট দেশের সবগুলো সিটি করপোরেশেনর মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। সে সময় আতিকও মেয়র পদ হারান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।