Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি 'গুজব'

admin • 27 May 2025, 07:00 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি 'গুজব'

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বিচারপতি মানিক বর্তমানে কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

 

সোমবার (২৬ মে) সামাজিক মাধ্যমে খবর ছড়ায় যে কাশিমপুর কারাগারে আটক থাকা বিচারপতি মানিক মারা গেছেন। তবে এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমপুর কারাগার-২ এ রয়েছেন। এটি একটি ভিত্তিহীন গুজব।”

 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন সাবেক এই বিচারপতি। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

 

কারা কর্তৃপক্ষ সবার প্রতি গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।