Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক প্রধান বিচারপতির ফাঁসির দাবিতে সুপ্রীম কোর্টে বিক্ষোভ

admin • 12 Aug 2025, 09:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাবেক প্রধান বিচারপতির ফাঁসির দাবিতে সুপ্রীম কোর্টে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সাধারণ আইনজীবীরা। 

 

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রীম কোর্ট চত্বরে সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হকের ফাঁসি দাবীতে বিক্ষোভ মিছিল করেন তারা। 

 

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, এডভোকেট মিনহাজুর রহমান টিটো, ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামান আক্তারর বুলবুল ও সুপ্রীম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আজমল হোসেন খোকনসহ বিএনপিপন্থী ও সাধারণ আইনজীবীগণ 

 

এসময় আইনজীবীরা বলেন, খায়রুল হক ছিলেন স্বৈরাচার হাসিনার কারিগর। তার একমাত্র শাস্তি ফাঁসি। এ দেশে কোনো স্বৈরাচারের স্থান আর হবে না।

 

এর আগে গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়।গতকাল দুপুরে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।

 

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, তারা বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাতে এসেছেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন?

 

পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।