Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আটক

admin • 23 Sep 2024, 08:58 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আটক

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুককে আটক করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। র‌্যাবের এই কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

 

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।