Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আটক

admin • 03 Oct 2024, 09:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আটক

সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাধন চন্দ্র মজুমদারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

পুলিশ বলছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি চালিয়ে হত্যার ঘটনায় একাধিক মামলার আসামি সাধন চন্দ্র মজুমদার।

 

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর একে একে গ্রেফতার হন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। তাদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক রেলমন্ত্রী নূরল ইসলাম সুজন, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

 

গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।