Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

সাতক্ষীরায় খণ্ডিত মাথা উদ্ধার, র‍্যাবের বিশেষ অভিযানে খুনি আটক

admin • 04 Sep 2022, 08:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় খণ্ডিত মাথা উদ্ধার, র‍্যাবের বিশেষ অভিযানে খুনি আটক
হত্যাকাণ্ডের পাঁচদিন পর সাতক্ষীরার চায়ের দোকানী ইয়াসিন আলীর খন্ডিত মস্তক উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার নিকে শহরের বাইপাস সড়কের একটি কালভার্টের নিচ থেকে মস্তকটি উদ্ধার করা হয়।  এরআগে ভোররাতে শহরের আলীপুর এলাকা থেকে হত্যাকারী জাকির হোসেনকে আটক করে র‌্যাব।   নিহত ইয়াসিন আলী শহরের সুলতানপুর কাজিপাড়ার বাসিন্দা। তিনি পুরাতন সাতক্ষীরা বাজারে চা বিক্রি করতেন। হত্যাকারী জাকির হোসেন ভ্যানচালক। আলীপুর ইউনিয়নের খালপাড় এলাকায় তিনি ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘাতক জাকির হোসেন নিহতের স্বজনরা জানান, ২০২০ সালে ব্যবসার প্রয়োজনে ভ্যানচালক জাকির ও চায়ের দোকানী ইয়াসিন আলী একসঙ্গে এনার্জি বাল্বের ব্যবসায় নেমেছিলেন। পরবর্তীতে করোনা মহামারি দেখা দেওয়ায় ব্যবসাটি বন্ধ হয়ে যায়। সে সময় থেকে ভ্যানচালক জাকির হোসেন চায়ের দোকানী ইয়াসিনের কাছে ২০ হাজার টাকা পেতেন। এরমধ্যে কয়েকমাস আগে ৭ হাজার টাকা পরিশোধ করেন ইয়াসিন। সেই টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে।   র‌্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্নেল মোসতাক আহম্মেদ জানান, প্রযুক্তির সহায়তায় হত্যাকারী জাকির হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে একাই সে হত্যাকাÐটি ঘটিয়েছে। তার দেওয়া তথ্যে নিহতের মস্তক ও হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হত্যাকারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মিরর/ইব্রাহিম খলিল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।