Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাত কলেজের আন্দোলন স্থগিত

admin • 13 Oct 2025, 07:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাত কলেজের আন্দোলন স্থগিত

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত করার দাবিতে আন্দোলন স্থগিত করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয় থেকে প্রতিনিধি দল বেরিয়ে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন তারা।

 
প্রতিনিধি দল জানান, ‘সচিবালয় থেকে আমাদের একটি প্রতিনিধি দল ডাকা হয়েছে। এরপর আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা ও তার পিএস আমাদের জানিয়েছেন অধ্যাদেশের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। ৬০০০ মেইল পড়ার জন্য অধ্যাদেশের দ্বিতীয় ধাপের কাজ ধীরগতিতে হচ্ছিল। কিন্তু আমাদের বিষয়টি বিবেচনা করে ২ জনের জায়গায় ৫ জন নিয়োগ করেছেন।’  

তারা আরও জানান, ‘শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংগঠন, শিক্ষাবিদসহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে এই অধ্যাদেশ দেওয়া হবে। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পাওয়ায় আজকের জন্য স্থগিত করা হলো।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।