Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সাড়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা

admin • 22 Jul 2025, 03:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাড়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেল ৩টা ২৬ মিনিটের দিকে পুলিশি নিরাপত্তায় তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা মাইলস্টোন কলেজে পৌঁছান। তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে বেরিয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা দুই উপদেষ্টাকে ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে তারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন একটি কনফারেন্স রুমে আশ্রয় নেন।

এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে ৫-৭ জন প্রতিনিধিকে আলোচনার জন্য কক্ষে ডাকা হয়। তবে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে, উপদেষ্টারা ভবনের ভেতরে অবস্থান করছেন—এমন খবর। মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হন এবং ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ শুরু করেন। বাইরে তখন চরম উত্তেজনা বিরাজ করছিল।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ উদ্ধার, চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থায় চরমভাবে ব্যর্থ হয়েছে। অনেক শিক্ষার্থীর আইডি কার্ডে জরুরি যোগাযোগের নম্বর বা রক্তের গ্রুপ ছিল না। সংকীর্ণ ফটকের কারণে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাও যথাসময়ে পৌঁছাতে পারেনি বলে অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা হলেও উত্তেজনা প্রশমনে তা খুব একটা কার্যকর হয়নি। অবশেষে বিকেল ৩টা ২৬ মিনিটের দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কিছুটা প্রশমিত হলে পুলিশের সহায়তায় দুই উপদেষ্টা নিরাপদে কলেজ ভবন ত্যাগ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।