Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাগর–রুনি হত্যা মামলা: এক যুগ পর প্রথমবার আইনজীবী নিয়োগ দিলো পরিবার

admin • 29 Sep 2024, 08:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাগর–রুনি হত্যা মামলা: এক যুগ পর প্রথমবার আইনজীবী নিয়োগ দিলো পরিবার

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ১২ বছর পর রোববার প্রথমবার আইনজীবী নিয়োগ দিলো তাদের পরিবার। একইসাথে মামলাটি তদন্ত র‍্যাবের কাছ থেকে হস্তান্তর করে পিবিআইকে দেওয়ার দাবি জানান তারা।

 

আলোচিত মামলাটি পরিচালনায় সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মুনিরকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলার বাদী ও নিহত রুনির ভাই নওশের রোমান জানান, ১৩ বছরে ১১৩ বার সময় নিয়েও মামলার তদন্ত প্রতিবেদন দিতে পারেনি র‍্যাব ও ডিবি।

 

মামলা পরিচালনায় গতি আনতে তাই রাষ্ট্রপক্ষের পাশাপাশি এবার নিজস্ব আইনজীবী নিয়োগ দিল নিহতদের পরিবার।

 

নওশের রোমান বলেন, ‘আইনি ব্যাপারগুলো জানার জন্য আমাদের পক্ষ থেকেও কন্ট্রিবিউট করার জন্য আইনজীবী নিয়োগ দিচ্ছি। সরকার যদি আন্তরিক হয় তাহলে তাদের পক্ষে সম্ভব এটা বের করা।’

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।