Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সাইবার নিরাপত্তা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগ ও সার্টের চুক্তি

admin • 23 Nov 2023, 10:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাইবার নিরাপত্তা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগ ও সার্টের চুক্তি

বিদ্যুৎ বিভাগের সব দপ্তর, সংস্থা ও কোম্পানিসমূহের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে বিদ্যুৎ বিভাগ ও বিজিডি ই-গভ সার্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারকে বিদ্যুৎ বিভাগের পক্ষে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মণ্ডল এবং সার্টের প্রকল্প পরিচালক মো. সাইফুল আলম খান স্বাক্ষর করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

   

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্রেডার চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর, সংস্থা ও কোম্পানির প্রধানগণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।