Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা,চেয়ারম্যান বাবু আটক

admin • 17 Jun 2023, 04:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা,চেয়ারম্যান বাবু আটক

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

 

শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে র‍্যাব-১৩ এর একটি দল তাকে আটক করা হয়।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি বলেন, সকাল ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে গেছে। তার বাড়ি তো জামালপুর, এখানে তিনি তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন।

 

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, তিস্তাপাড়া গ্রাম থেকে বাবুকে আটক করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এর আগে সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ছয়জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া সুমন, ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, তোফাজ্জল, আয়নাল, শহীদ ও ফজলু।

 

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর মামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

 

পরে সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।