Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে কুমারখালীতে মানববন্ধন

admin • 09 Aug 2025, 02:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে কুমারখালীতে মানববন্ধন
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকরা।   ৯ আগস্ট (শনিবার) দুপুর ১২টায় কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কে কুমারখালী প্রেসক্লাবের সংলগ্নে এ মানববন্ধন কর্মসূচি থেকে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।   মানববন্ধন কর্মসূচিতে কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ সভাপতি মনোয়ার হোসেন,সাংবাদিক জাকের আলী শুভ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন,কোষাধ্যক্ষ মাহমুদ হাসান, প্রচার সম্পাদক-নয়ন শেখ, কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান,এশিয়ান টিভির খোকসা প্রতিনিধি পুলক সরকার,কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের আহ্বায়ক খান আতাউর রহমান সুজন, সদস্য সচিব রফিক মোল্লা সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।   বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানীর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় একের পর এক হত্যাকান্ড, মিথ্যা মামলায় হয়রানী, হামলা, নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। তাই নিজেদের (সাংবাদিকদের) অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।   বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও সাগর-রুনী হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।