Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিক কাঙাল হরিনাথের ১৩০তম তিরোধান দিবসে স্মরণসভা

admin • 18 Apr 2026, 11:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিক কাঙাল হরিনাথের ১৩০তম তিরোধান দিবসে স্মরণসভা

কুষ্টিয়ার কুমারখালীতে অনুচ্চারিত মানুষের কণ্ঠস্বর ও গ্রামীণ সাংবাদিকতার প্রবাদপুরুষ কাঙাল হরিনাথ মজুমদারের ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে মিলনাগার মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক কাঙাল হরিনাথকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নিরবতা পালনের মধ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

অনুষ্ঠানে কুমারখালী তাতঁ বোর্ডের এজিএম মেহেদী হাসানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর প্রয়াত অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রানী মজুমদার।

কবি, লেখক ও নাট্যকার লিটন বিন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সাংবাদিক কাজী সাইফুল, সাংবাদিক মিজানুর রহমান নয়ন, কাঙাল হরিনাথের চতুর্থ প্রজন্মের বংশধর অশোক মজুমদার,পঞ্চম প্রজন্মের বংশধর দেবাশীস মজুমদার, সাংবাদিক মনোয়ার হোসেন, সাংবাদিক খাইরুল ইসলাম সবুজ ,কুমারখালী প্রেসক্লাবের প্রচার সম্পাদক নয়ন শেখ, সদস্য মিজানুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সাহসী কলমযোদ্ধা। তাঁর আদর্শ ও কর্ম আজও সাংবাদিক সমাজের জন্য প্রেরণার উৎস। তাঁকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।