Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ

admin • 10 Mar 2026, 10:46 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ

৮৪ বছর আগে, ১৯৪১ সাল। ইয়েমেনের এক ব্যক্তি আলী আল-আলওয়াদি ইতিহাসে কাবাকে ঘিরে সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি সম্পাদন করেছিলেন। সাঁতার কেটে তাওয়াফ করেছিলেন তিনি। সেই বছর, মক্কায় ভয়াবহ বন্যা দেখা দেয়।

 

কাবা পানিতে ডুবে যায়, ফলে তীর্থযাত্রীদের পক্ষে হাঁটাহাঁটি করে তাওয়াফ করা অসম্ভব হয়ে পড়ে। তখন তরুণ আলী পানির মধ্যে সাঁতার কেটে কাবার চারপাশে আটবার তাওয়াফ করেন, আর তার বন্ধুরা তাকে উৎসাহ দিচ্ছিল। সেই সময়কার এক বিরল ছবিতে দেখা যায়, আলী সাঁতার কেটে তাওয়াফ করছেন, আর তাঁর ভাই ও বন্ধু কাবার দরজায় বসে আছেন।

 

আলী আল-আলওয়াদি ২০১৫ সালে ইন্তেকাল করেন। জীবনের শেষ দিকে প্রায়ই এই অনন্য ঘটনাটির কথা স্মরণ করে তিনি বর্ণনা করতেন, কিভাবে পানি এতটাই বেড়ে গিয়েছিল যে হাঁটার বদলে কেবল সাঁতার কাটা ছাড়া উপায় ছিলো না। আর তিনিই সেই ব্যক্তি, যিনি সাঁতার কেটে কাবার তাওয়াফ করেছিলেন।

 

ঐতিহাসিক দলিল অনুযায়ী, মাত্র দুইজন ব্যক্তি এইভাবে তাওয়াফ করার অনন্য সৌভাগ্য অর্জন করেছেন। প্রথম জন আবদুল্লাহ ইবনে যুবাইর (رضي الله عنه), রাসূলুল্লাহ ﷺ এর সাহাবি। দ্বিতীয় জন আলী আল-আলওয়াদি, ১৯৪১ সালে।

 

সূত্র: আল আরাবিয়া

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।