Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা. কাজী নাজমুল হক শাওনকে ফুলেল শুভেচ্ছা

admin • 18 Dec 2025, 05:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা. কাজী নাজমুল হক শাওনকে ফুলেল শুভেচ্ছা
কুষ্টিয়ার স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী নাজমুল হক শাওন সহকারী অধ্যাপক (মেডিসিন) পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আধুনিক স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিবার।   গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা প্রদান করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি ক্লিনিক-হাসপাতাল মালিক সমিতির সভাপতি সুজয় চাকী।   শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুদীপ দে, ফিজিওথেরাপিস্ট সোহেল রানা, ফ্যামিলি কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার তপু বিশ্বাস, ম্যানেজার (হাসপাতাল) এস. এম. আশরাফুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।   এ সময় উপস্থিত বক্তারা ডা. কাজী নাজমুল হক শাওনের পেশাগত দক্ষতা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।