Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

admin • 11 Aug 2026, 04:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।