Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

admin • 05 Apr 2026, 06:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন। পরে তা পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। এ ছাড়া সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ এবং স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে ৩২ বছর করা হয়েছে।

তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।