Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ৫টাকা

admin • 15 Dec 2022, 07:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সয়াবিন তেলের দাম লিটারে কমলো ৫টাকা

খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়েছে সরকার। এছাড়া পাম তেলের দাম ৪ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনা করে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সয়াবিন তেল ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম পড়বে ৯০৬ টাকা। এছাড়া পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

রোববার (১৮ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। 

বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯২ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৭২ টাকা এবং ৫ লিটারের বোতল ৯২৫ টাকা। এছাড়া পাম তেলের দাম ১২১ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।