Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সমুদ্রের ওপর ২২ কিলোমিটার দীর্ঘ সেতু বানাল ভারত

admin • 12 Jan 2024, 08:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সমুদ্রের ওপর ২২ কিলোমিটার দীর্ঘ সেতু বানাল ভারত

ভারতের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসেতু চালু হয়েছে। শুক্রবার প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ (সংযোগকারী সড়কসহ) এই সমুদ্রসেতু উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ সেতুতে ২১ কিলোমিটার পথ পাড়ি দিতে মাত্র ২০ মিনিট লাগবে।

 

সেতুটি মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক প্রকল্পের অংশ হিসেবে বানানো হয়েছে। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে এর নাম রাখা হয়েছে সেওয়ারি-নবসেবা অটল সেতু। এর মাধ্যমে মুম্বাই থেকে নবি মুম্বই পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে।

 

এই সমুদ্রসেতু নির্মাণে ১ লাখ ৭৮ হাজার টন ইস্পাত লেগেছে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার। এই সেতুতে করে যাতায়াত করলে দেড় ঘণ্টা সময়ের পথ যাওয়া যাবে মাত্র ২০ মিনিটে।

 

উদ্বোধন কর্মসূচিতে শুক্রবার বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেসহ রাজ্য সরকারের মন্ত্রীরা। ২১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ (মূল সেতু) সেতুটি তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি ভারতীয় রুপি। পুরো প্রকল্পের খরচ ২১ হাজার কোটি রুপির বেশি। এর মধ্যে ১৬ দশমিক ৫ কিলোমিটার পথ রয়েছে সমুদ্রের ওপর দিয়ে।

 

এই সেতু নবি মুম্বাই ও মুম্বাইয়ের দুই আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করায় পর্যটকদের চলাচলে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।