এক্সক্লসিভ
জাতীয়
সব পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন
admin
• 15 Aug 2022, 03:44 PM
• পঠিত 3 বার
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের সব পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চর ভরুয়া গ্রামে কৃষক শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম বলেন, রান্না ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা ৫ মণ পাট, ১০ মণ ধান ও নগদ টাকাসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হলেও অক্ষত থাকে পবিত্র কোরআন শরীফ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে কোরআন শরীফটি বের করে আনেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। রান্না ঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল।
মিরর/এ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





