ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা দেওয়া ও অকারণে ঘোরাঘুরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এই নির্দেশনার আলোকে ফেনী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে মাঠে নেমেছে এবং জনসচেতনতা বাড়াতে এলাকায় ব্যাপক মাইকিং করা হচ্ছে। একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব ফেনী গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে আইন মেনে চলার এবং অপ্রয়োজনীয় আড্ডা পরিহার করার আহ্বান জানিয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্টদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের জন্য আড্ডা নয় বরং শিক্ষাই হোক প্রধান অগ্রাধিকার।





