Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংসদ সদস্য আনারের মৃত্যুর নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

admin • 22 May 2024, 01:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সংসদ সদস্য আনারের মৃত্যুর নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের এক ডিআইজির উদ্ধৃতি দিয়ে আমাদের পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়া গিয়েছে কোলকাতা।

বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই। আমাদের আইজি বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছে। নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানাবো। বুধবার (২২ মে) শীর্ষ স্থানীয় গণমাধ্যমে টেলিফোনে এ তথ্য জানান তিনি।

এর আগে সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, যেদিন তিনি নিখোঁজ হয়েছেন, সেদিনই তাকে খুন করা হয়েছ। হত্যার পর তার মরদেহ সরিয়ে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছিল এবং তার মোবাইলের লোকেশন বিভ্রান্ত করা হচ্ছিল।

এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। রোববার (১৯ মে) পরিবারের পক্ষ থেকে তিনদিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করা হয়।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনোয়ারুল আজিম। মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে যান তিনি। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন এই সংসদ সদস্য। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।