Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংসদ গ্যালারিতে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

admin • 05 Apr 2026, 10:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সংসদ গ্যালারিতে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রমের বিরতির ফাঁকে দর্শক গ্যালারিতে গিয়ে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহতদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশনের গ্যালারির ‘মেঘনা হলে’ তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

এ সময় একে একে সবার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। খোঁজখবর নেন সবার। কারও সন্তানের কথা শুনে থমকে যান, কারও চিকিৎসার অগ্রগতি জানতে চান, আবার কারও কাঁধে হাত রেখে দেন সান্ত্বনা। কথা বলতে গিয়ে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সারা দেশ থেকে আসা প্রায় ৬০ জন জুলাই গণ-আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পরিবারের সদস্য সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন শহীদ পরিবারের সদস্য। বাকি সবাই জুলাই গণআন্দোলনে সরাসরি অংশ নিয়ে আহত হয়েছিলেন। অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে তাদের কথা শুনেছেন জানিয়ে রুমন বলেন, কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এ সময় তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।