Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন

admin • 19 May 2026, 01:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। সোমবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।  
সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে।   সে হিসাবে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।