Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সংগীতশিল্পী আকবর আর নেই

admin • 13 Nov 2022, 07:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সংগীতশিল্পী আকবর আর নেই

সংগীতশিল্পী আকবর মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোবাবর (১৩ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের কন্যা অথৈ।

আকবরের ফেসবুকে অথৈ লিখেছেন, ‘আব্বু আর নেই’।

 

স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কণ্ঠশিল্পী আকবর স্ত্রী কানিজ ফাতেমা। তিনি বলেন, ‘তাকে (আকবরকে) আর বাঁচানো গেল না। তিনি আমাদের ছেড়ে চলেই গেলেন।’

গায়ক আকবর দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি সেটি প্রকট আকার ধারণ করায় গত শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রথমে আইসিইউতে নেওয়া হলেও পরে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

উল্লেখ্য, দুই বছর ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ আরও নানা শারীরিক জটিলতায় ভূগছিলেন আকবর। এসবের চিকিৎকসা করেও সেরে উঠতে পারছিলেন না তিনি। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তার শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে যায়। সপ্তাহ তিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়। এ জন্যই তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি।

 

আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।