Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

শ্রীপুরে লেপ-তোশকের দোকানে আগুন

admin • 07 Dec 2024, 09:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শ্রীপুরে লেপ-তোশকের দোকানে আগুন

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের ভুলু খানের মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও বাজারের লোকজন জানায়, সন্ধ্যা অনুমান ৬টার দিকে হঠাৎ সোহরাবের লেপ-তোশকের দোকান ও তুলার গুদামের পেছনে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে সোহরাব হোসেনের তুলার গুদাম, লেপ-তোশকের দোকান ও জাকিরের ভাঙারির দোকানসহ মার্কেটের পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।