Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন

admin • 01 Nov 2023, 07:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর শ্যামলীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাগরিবের নামাজের সময় কলেজগেট থেকে গাবতলীমুখী ওই বাসটি শ্যামলী সিনেমা হল অতিক্রম করছিল। এ সময় হঠাৎ বাসটির পেছন দিকে আগুন দেখা যায়।

   

একপর্যায়ে স্থানীয়রা মিলে আগুন নেভান।

 

ডিএমপি ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) ইমরুল এ ঘটনা নিশ্চিত করে জানান, ওয়েলকাম পরিবহনে যাত্রীবেশে উঠে আগুন দিয়ে বাসটি থেকে নেমে যায় কয়েকজন দুষ্কৃতকারী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।