Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

শেয়ারবাজার নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মামলা

admin • 22 Nov 2022, 09:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শেয়ারবাজার নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর অভিযোগে আবু রমিম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ।

মঙ্গলবার (২২ নভেম্বর) শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন তিনি।

মামলার এজহারে বলা হয়, গত ২০ নভেম্বর, আনুমানিক সকাল ১০ টায় মো. আবু রমিম তার ফেসবুক পেইজ, (https:www.facebook.com/bdstocksdiscussion) বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে তার পরিচালিত ফেসবুক পেইজে নিম্মরুপ তথ্য পরিবেশন করেন: "একটি অনির্ভিরযাোগ্য সূত্রে জানা যায়, গতদিন পাকিস্তান হারাতে আজ বাজার কমেছে- এর পিছনে বিএনপি জামায়াত চক্রের হাত থাকতে পারে", শিবলী সাহেব, আপনার আইপিও প্রসব বন্ধ করেন। এটিবি ফেটেবি বাদ দিয়া মূল বাজারের দিকে মনোযোগ দিন", "পুরাই ইন্ডিয়ান চুলের মার্কেট করে দিছে, আজ সব চাটিস ধরা!!", "মার্কেট এটাই বুঝাতে যাচ্ছে যে, বেক্সিমকেো/ওরিয়ন গ্রুপ না টিকলে এই বাজার ধরে রাখা যাবে না", "আশা করা যায় আগামীকাল চেক সংক্রান্ত প্রজ্ঘাপনের স্থগিতাদেশ আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ মাইর চলবে।যদি ট্রেডড আওযারে আসে তবে মার্কেট U টার্ন করবে এবং কোন কারণে টরেড আওযারে না আসলে ট্রেড শেষে মাস্ট। যাদের ক্রয় ক্ষমতা আছে আগামীকাল তাদের জন্য অভাবিত কম দামে কেনার সুযোগ থাকবে। নেটিং এর রিস্ক না নেয়া টাই ভাল, কোন কারণে স্থগিতাদেশ ট্রেড আওয়ারে না আসলে ধরা খেয়ে যাবেন। ইনশা আল্লাহ, আশা করি ভাল কিছু হবে।

‘‘EHL, BDCOM ও আরো কিছু শেয়ার নিয়ে গেন্বলিং এর দরুন হিরু'কে ৪.৫ কোটি টাকা জরিমানার নিউজ টা আগামীকাল কিছু পত্রিকায় প্রকাশিত হলেও এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। বাজার ভাল করার জন্য সবাইকেই কম বেশি ছাড় দেইয়া হতে পারে। শুভ রাত্রি"

এজাহারে বলা হয়, ইত্যাদি মিথ্যা, কাল্পনিক ও বিভ্রান্তিকর পোস্ট করেন (কপি সংযুক্ত)। অভিযুক্ত ব্যক্তি তথা মো. আবু রমিম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কিত মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। অভিযুক্ত ব্যক্তি বে-আইনীভাবে লাভবান হওয়ার উদ্ধ্যেশ্যে উল্লেখিত কার্যকলাপের মাধ্যমে বিনিয়োগকারীদের প্ররোচনা ও প্রলুব্ধ করে আসছেন। এরুপ কার্যকলাপের মাধ্যমে অভিযুক্ত ব্যাক্তি পুজিবাজারকে প্রভাবিত করার মাধ্যমে বে-আইনী কার্যকলাপ সাধন করছেন, যা পুঁজিবাজার তথা বিনিয়োগকারী এবং সার্বিকভাবে রাষ্ট্রের স্বার্থিরাধী কার্যক্রম বটে। পুঁজিবাজারে একটি চক্রে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনব উপায়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করতঃ পুজিবাজারকে প্রভাবিত করার মাধ্যমে ও স্বীয় অসদুদ্দেশ্য চরিতার্থ করার নিমিত্ত বিভিন্ন অপকর্ম করছে।

এক্ষেত্রে, অভিযুক্ত প্ররোচনার মাধ্যমে প্রতারণার জালে ফেলছে। এ ধরণের প্রতারণামূলক কার্যক্রিম কেবলমাত্র ফৌজদারি অপরাধই না, এর সাথে পুজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও স্থিতিশীলতা বিনষ্টের উপাদান রয়েছে।

মো. আবু রমিম ফেসবুক ব্যবহার করে পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গুজব সৃষ্টির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে। এমতাবস্থায় অভিযুক্ত মো. আবু রমিম-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অনুরোধ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।