Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শেখ হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব

admin • 08 Jan 2025, 09:00 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শেখ হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব

শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিকসহ পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে বিভিন্ন ব্যক্তির দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের খবর প্রকাশের পর এমন উদ্যোগ নিলো সংস্থাটি।

 

আগামী ৫ কার্যদিবসের মধ্যে ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্যাংকগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

 

টিউলিপ সিদ্দিক ছাড়া বাকি ৬ জন হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ (জয়), সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) এবং আজমিনা সিদ্দিক।

 

নির্দেশনায় বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।